Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশে এলো শাওমির নতুন ট্যাবলেট ‘রেডমি প্যাড ২’

 


দেশের প্রযুক্তিপণ্যের বাজারে নতুন ট্যাবলেট কম্পিউটার ‘রেডমি প্যাড ২’ উন্মোচন করেছে শাওমি। নতুন এই ডিভাইসটি শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত হয় এবং দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার শক্তিশালী ব্যাটারি।

শাওমি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্যাবলেটটিতে ৯.৭ ইঞ্চির ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই একসঙ্গে একাধিক অ্যাপ ও কাজ পরিচালনা করতে পারবেন।

রেডমি প্যাড ২-এর অন্যতম আকর্ষণ এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতাকে আরও মসৃণ করে। এছাড়া ৬০০ নিটস উজ্জ্বলতার কারণে উজ্জ্বল পরিবেশেও পর্দার লেখা ও ছবি স্পষ্ট দেখা যায়। দীর্ঘ সময় ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে আই কমফোর্ট প্রযুক্তি।

নতুন এই ট্যাবলেটটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধাসহ বাজারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দুটি সংস্করণ রয়েছে—শুধু ওয়াই-ফাই এবং ওয়াই-ফাইসহ সেলুলার। দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে ট্যাবলেটটি।

বাংলাদেশের বাজারে ওয়াই-ফাই সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা এবং সেলুলার সংস্করণের দাম রাখা হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং বিনোদনপ্রেমী ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়েছে রেডমি প্যাড ২। তিনি আশা প্রকাশ করেন, শেখা, কাজ ও বিনোদনের জন্য এটি ব্যবহারকারীদের কাছে একটি নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে জনপ্রিয়তা অর্জন করবে।

Post a Comment

0 Comments