Ticker

6/recent/ticker-posts

Ad Code

দেশে হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু


 

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৪ শিশু, যার মধ্যে ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০ জন।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৩ হাজারের বেশি শিশুর শরীরে। আক্রান্তদের মধ্যে প্রায় ৫৯ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪ হাজার ৮১২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

Post a Comment

0 Comments