Ticker

6/recent/ticker-posts

Ad Code

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

 


বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এলো বড় এক কূটনৈতিক সাফল্য। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে জয় পান তিনি। ভোটগ্রহণে অংশ নেয় ১৯০টি সদস্য রাষ্ট্র। এর মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯১ ভোট।

আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই কূটনীতিক। তার নেতৃত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বসল বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেশের জন্য একটি বড় অর্জন হিসেবেও দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments