Ticker

6/recent/ticker-posts

Ad Code

জাতিসংঘে বাংলাদেশের সাফল্যে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

 


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয় অর্জন করেন।

এ অর্জনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও এ গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments