Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাগেরহাটের খান জাহান আলী মাজারের কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

 

বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘি থেকে কুমিরে টানা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম ফাতেমা (৭)। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টায় স্থানীয়দের সহযোগিতায় মরদেহ মাজার ঘাট থেকে উদ্ধার করা হয়।

ঘটনা ঘটে সোমবার (১ জুন) রাত ৮টার দিকে, যখন ফাতেমা গোসল করতে দীঘির ঘাটে নামেন। এ সময় একটি কুমির তাকে কামড়ে পানির গভীরে টেনে নেয়। ফাতেমার চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শিশুটি দীঘির ঘাটে নামার সময় হঠাৎ কুমিরের আক্রমণে পানির গভীরে চলে যায়। মাজার প্রাঙ্গণে থাকা স্থানীয়রা নৌকা ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালান।

ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান এবং তার মা’র সঙ্গে মাজার এলাকায় থাকত।

Post a Comment

0 Comments